বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৪৫:৪৫
শিরোনাম
● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন সরাসরি ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠানোর কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিলের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এখন থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।

এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলের মাধ্যমে বিল সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের জন্য নির্দেশনা

শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ বিধি অনুযায়ী নির্ধারণ করে সঠিক তথ্যসহ বিল জমা দিতে হবে।
মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন না পেলেও অনুমোদিত বকেয়া থাকলে আংশিক পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে।
প্রদত্ত তথ্যের সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
ভুল তথ্যের কারণে অতিরিক্ত অর্থ প্রদান বা অন্য কোনো জটিলতা তৈরি হলে তার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

মাউশি জানিয়েছে, শুধুমাত্র আইবাস++ পদ্ধতিতে যাচাইকৃত সঠিক তথ্যসম্বলিত জনবলই বর্তমানে বিল সাবমিট অপশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের তথ্যে ত্রুটি রয়েছে, যাচাই শেষে তাদের পরবর্তীতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

বিস্তারিত কমেন্টে