মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১০:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

এনসিপি নেত্রী মনিরা শারমিন। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জোটের বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

তিনি বলেন, মনিরা শারমিন তার মনোনয়নপত্রে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য উল্লেখ করেছেন। তবে তিনি কোথায়, কবে এবং কতদিন সরকারি চাকরি করেছেন—সে বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেননি। এ কারণে প্রয়োজনীয় তথ্য ও সরকারি চাকরি থেকে পদত্যাগসংক্রান্ত কাগজপত্র দাখিলের জন্য তাকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর তার প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ পান এবং ১১ নভেম্বর কুষ্টিয়া শাখায় যোগদান করেন। পরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি রাজধানীর কারওয়ান বাজার করপোরেট কার্যালয়ে বদলি হন। চাকরিতে থাকা অবস্থাতেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন।

সবশেষ গত বছরের ডিসেম্বরে তিনি চাকরি ছাড়েন বলে জানা গেছে। তার ফেসবুক প্রোফাইলেও ২০২৩ সালের ১১ নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার তথ্য উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী জোট পেয়েছে মোট ১৩টি আসন। এর মধ্যে জামায়াতের ৮ জন, এনসিপির ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন, জাগপার ১ জন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইবরাহিমের মা রোকেয়া বেগম রয়েছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

বিস্তারিত কমেন্টে