শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৬:১৫

অপতথ্য রোধ ও গণমাধ্যম উন্নয়নে রোডম্যাপ তৈরিতে ইউনেসকোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:২০
শেয়ার: mail
অপতথ্য রোধ ও গণমাধ্যম উন্নয়নে রোডম্যাপ তৈরিতে ইউনেসকোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলা এবং গণমাধ্যম খাতের উন্নয়নে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেসকোর সহযোগিতা চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি এ ক্ষেত্রে ইউনেসকোর বিশ্বজনীন জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেসকোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ইউনেসকো প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যম উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং ভুল তথ্য ও অপপ্রচার রোধে গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেসকোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। অপতথ্য ও ভুয়া তথ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

ইউনেসকো প্রতিনিধি জানান, অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে সংস্থাটি কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেসকোর সহযোগিতা কামনা করেন।

ইউনেসকো প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

অপতথ্য রোধ ও গণমাধ্যম উন্নয়নে রোডম্যাপ তৈরিতে ইউনেসকোর সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে