বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১০:৪২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

রাজস্ব আদায়ে বড় ধস, ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
রাজস্ব আদায়ে বড় ধস, ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

সংগৃহীত ছবি

দেশের রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের চাপ দেখা দিয়েছে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ)। এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা, যা গত পুরো অর্থবছরের রেকর্ড ঘাটতিকেও ছাড়িয়ে গেছে।

অর্থনীতিবিদদের মতে, এটি রাজস্ব ব্যবস্থার গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, অর্থনীতির মন্থর গতি ও উচ্চ লক্ষ্যমাত্রার কারণে এই ঘাটতি তৈরি হয়েছে।

এনবিআরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য সময়ে আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৬২ কোটি টাকা। একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা, আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ৪০ হাজার ৬১৭ কোটি টাকা।

ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা, ঘাটতি ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। কাস্টমস খাতে ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা, ঘাটতি ২২ হাজার ৯৭৩ কোটি টাকা।

একক মাস হিসেবে মার্চে রাজস্ব আদায়ও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা কম হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ১১ দশমিক ১৫ শতাংশ।

অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নতুন কর খাত খুঁজে বের করা জরুরি। করদাতাদের প্রদত্ত কর শতভাগ সরকারি কোষাগারে পৌঁছানো নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং করজাল সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।

অন্যদিকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, উচ্চ লক্ষ্যমাত্রা, বিনিয়োগে ধীরগতি, ব্যবসা-বাণিজ্যের অস্থিরতা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বিদেশে অর্থ পাচারের মতো কারণে রাজস্ব আদায়ে চাপ তৈরি হয়েছে। তিনি জানান, অনেক শিল্পকারখানা বন্ধ রয়েছে এবং কিছু বড় করদাতা দেশ ছেড়েছেন, যা রাজস্ব প্রবাহে প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভবিষ্যতে রাজস্ব ঘাটতি আরও বাড়তে পারে এবং সরকারের ঋণ নির্ভরতা বৃদ্ধি পাবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: রাজস্ব

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

রাজস্ব আদায়ে বড় ধস, ৯ মাসে ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

বিস্তারিত কমেন্টে