বাংলাদেশ ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo যুবলীগ নেতাকে আটকের পর থানায় গ্রামবাসীর বিক্ষোভ, ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ Logo গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ Logo ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেজে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

অন্যদিকে দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৯ মিলিমিটার।

kalprakash.com/SS

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও

১৪ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ১২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬