শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৮:৩৭

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সংসদীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ এবং গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করা হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আহমাদ মাবরুর।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

বিস্তারিত কমেন্টে