মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১২:১৫:৫৭

সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি সংকট, রাজধানীতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:৩৪
শেয়ার: mail
সরবরাহ বাড়লেও কাটেনি জ্বালানি সংকট, রাজধানীতে দীর্ঘ লাইন ও ভোগান্তি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়ানো হলেও সংকট পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। কোথাও কোথাও চালকদের ১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি না পাওয়ার অভিযোগ রয়েছে।

অনেক এলাকায় পাম্পের লাইন আশপাশের সড়ক ও অলিগলিতে ছড়িয়ে পড়েছে, যার ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। ভোক্তাদের অভিযোগ, সরবরাহ বাড়ানোর ঘোষণা থাকলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বেশ কিছু পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তবে যাদের কাছে ফুয়েল পাস রয়েছে, তারা নির্দিষ্ট সীমার মধ্যে জ্বালানি নিতে পারছেন। মোটরসাইকেলের ক্ষেত্রে প্রায় ১৪০০ টাকার এবং প্রাইভেটকারের ক্ষেত্রে ৪০০০ টাকার জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

পাম্প মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ এখনো কম থাকায় সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাদের দাবি, জ্বালানি আসার পরপরই দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ফলে নিয়মিত বিতরণে সমস্যা তৈরি হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: জ্বালানি সংকট

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward