বাংলাদেশ ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ এলাকা Logo ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী Logo কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ Logo এমপি সেলিমের বক্তব্যে তীব্র ক্ষোভ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রতিবাদ Logo গ্রামে ধর্মীয় শিক্ষার নতুন ঠিকানা, মোড়েলগঞ্জে গুরুচাঁদ বিদ্যাপীঠ Logo লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিআইডব্লিউটিএ’র সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক কাল Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী

সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষে হাজির হলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ। বসলেন শিক্ষার্থীদের সাথে, শিক্ষিকাকে বললেন ক্লাস চলমান রাখতে। তিনি মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘন্টা ক্লাস করেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল হাইস্কুলে এভাবেই শিক্ষার্থীদের সাথে সপ্তম শ্রেণির বাংলা ক্লাসরুমে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর উপস্থিত ছিলেন।

দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান।

এ সময় সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন জনৈক শিক্ষিকা। তিনি অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করে ছাত্রদের সাথে বেঞ্চে বসেন এবং শিক্ষিকাকে ক্লাস চলমান রাখতে বলেন। এ সময় আর কাউকে ক্লাসে প্রবেশ করতে নিষেধ করেন।

শেষদিকে এমপি দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ এলাকা

৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী

প্রকাশিত: ০৯:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬