বাংলাদেশ ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ এলাকা Logo ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরী Logo কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১ Logo এমপি সেলিমের বক্তব্যে তীব্র ক্ষোভ: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে প্রতিবাদ Logo গ্রামে ধর্মীয় শিক্ষার নতুন ঠিকানা, মোড়েলগঞ্জে গুরুচাঁদ বিদ্যাপীঠ Logo লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিআইডব্লিউটিএ’র সঙ্গে লঞ্চ মালিক সমিতির বৈঠক কাল Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

গ্রামে ধর্মীয় শিক্ষার নতুন ঠিকানা, মোড়েলগঞ্জে গুরুচাঁদ বিদ্যাপীঠ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষিখালী গ্রামে কোমলমতি শিশুদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে শ্রী শ্রী গুরুচাঁদ বিদ্যাপীঠ। স্থানীয় উদ্যোগ ও স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান ইতোমধ্যে শিক্ষাকার্যক্রম শুরু করে এলাকাজুড়ে সাড়া ফেলেছে।

উদ্যোগটির মূল চালিকাশক্তি স্থানীয় বাসিন্দা দেব দুলাল ঢালী। সীমিত আয়ের মধ্যেও তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তার সঙ্গে কয়েকজন উদ্যমী তরুণের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যাপীঠ।

দেব দুলাল ঢালী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। শিশুদের মধ্যে সেই শূন্যতা পূরণ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যাপীঠটির অনুপ্রেরণা পতিতপাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বাণী— ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করিস ভিক্ষা।

এই দর্শনকে ধারণ করে বর্তমানে এখানে স্থানীয় শিশুদের বিনামূল্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে প্রয়োজনীয় বই সরবরাহ করা হচ্ছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কার্যক্রম।

উদ্যোক্তারা মনে করছেন, নতুন প্রজন্মকে শুধু সনদনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে তুলতে পারলেই সমাজের নেতিবাচকতা দূর করা সম্ভব।

লক্ষিখালী লোকিকালী সার্বজনীন কালী মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত এই বিদ্যাপীঠটির ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য সমাজের সচেতন মহলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন উদ্যোক্তারা।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, শোকে স্তব্ধ এলাকা

গ্রামে ধর্মীয় শিক্ষার নতুন ঠিকানা, মোড়েলগঞ্জে গুরুচাঁদ বিদ্যাপীঠ

প্রকাশিত: ০৮:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬