কুমিল্লার সদর দক্ষিণে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) ভোরে ডিবি পুলিশ অফিসার অর্ণব বড়ুয়ার নেতৃত্বে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযানে সোলেমান (৩৫) নামের একজনকে আটক করা হয়।
আটকের সময় ওই যুবকের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক সোলেমান ওই গ্রামের মৃত আব্দুল মান্নান ও হোসনেয়ারা বেগমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জুয়েল খন্দকার, জ্যেষ্ঠ প্রতিবেদক 


















