বাংলাদেশ ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo তেজগাঁও কলেজ ফিন্যান্স ক্লাবের নববর্ষ উদযাপন Logo কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৯ Logo ডাকাতের সঙ্গে লড়লেন গৃহকর্তা, রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত Logo দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন Logo রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু Logo বাঁধনের ১২ তম বর্ষপূর্তিতে তেজগাঁও কলেজে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo পিরোজপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য আয়োজনে সিএমপির নববর্ষ ১৪৩৩ উদযাপন

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (২০ এপ্রিল) রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের নয়াদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি শ্রীকান্ত (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী (লেবার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন শ্রীকান্ত। এ সময় তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন এলাকার লোকজনকে ডাকেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সেপটিক ট্যাংকে নেমে মারা যাওয়া মিস্ত্রি শ্রীকান্তের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে কোনো মামলা হয়নি।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬