সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৭:৪৬
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে রাজশাহী মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়া এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তি রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। তাঁরা দাবি করেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছেন, কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

নেতাকর্মীরা আরও বলেন, এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তিকে নয়, বরং রাজনৈতিক শিষ্টাচারকেও প্রশ্নবিদ্ধ করে। এর ফলে সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে রাশেদ প্রধানকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

বিস্তারিত কমেন্টে