রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১১:১৩
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কবার্তা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৪৫
শেয়ার: mail
ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কবার্তা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেজ খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামের একটি ফেসবুক গ্রুপসহ আরও কয়েকটি ভুয়া পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। এসব গ্রুপ বা পেজের কার্যক্রমের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি স্পিকার কায়সার কামাল কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। এর বাইরে কোনো গ্রুপ বা পেজ তিনি পরিচালনা করেন না এবং সেগুলোর বিষয়ে তিনি অবগত নন। তার নাম ব্যবহার করে পরিচালিত অন্য সব প্ল্যাটফর্মকে প্রতারণামূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এতে সাধারণ মানুষকে এসব ভুয়া প্ল্যাটফর্মে যুক্ত না হওয়া এবং কোনো ধরনের তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি বলা হয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্কবার্তা জারি

বিস্তারিত কমেন্টে