বাংলাদেশ ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা বক্তব্যে প্রধানমন্ত্রী—“মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন”

ছবি : সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের বক্তব্য চলাকালে এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়।

বক্তব্যের সময় স্বাস্থ্যমন্ত্রী বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করতে থাকলে প্রধানমন্ত্রী তারেক রহমান হালকা স্বরে মন্তব্য করেন—“মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” এ সময় মিলনায়তনে উপস্থিত সবাই করতালিতে সাড়া দেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি অতটা প্রশংসা করিনি, যতটা আপনি বলছেন, সামান্যই বলেছি।”

এর আগে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি জানান, সরকার প্রধানের ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে সংসদে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিয়ে ভাবছেন। তার মতে, প্রধানমন্ত্রীর এই অব্যাহত প্রচেষ্টার ফলেই তিনি এযাবৎকালের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিতি পেয়েছেন এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিশেষভাবে গ্রাম পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে আগ্রহী। তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার।

অনুষ্ঠানে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা বক্তব্যে প্রধানমন্ত্রী—“মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন”
জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা বক্তব্যে প্রধানমন্ত্রী—“মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন”

প্রকাশিত: ০২:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬