বাংলাদেশ ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করতে ‘বাবুই’ ও HDT-এর ভ্যান প্রদান

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান গাড়ি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বাবুই’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যাবিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্ট’ (HDT)-এর আর্থিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

শুক্রবার ১৭ এপ্রিল পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ওই ব্যক্তির হাতে শরবত বিক্রির উপযোগী একটি বিশেষ ভ্যান গাড়ি তুলে দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী।

ভ্যান হস্তান্তরের সময় তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন আরও সহজ হবে। তিনি এ মানবিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজক সংগঠন ‘বাবুই’ এবং অর্থায়নকারী সংস্থা HDT-এর প্রতিনিধিরা জানান, একজন মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এই ভ্যান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, দাতা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়ার পর অসহায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংগঠন ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

পিরোজপুরে অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করতে ‘বাবুই’ ও HDT-এর ভ্যান প্রদান

প্রকাশিত: ০১:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬