বাংলাদেশ ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময়

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের বৈঠাকাঠা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী।

মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাসুদ সাঈদী বলেন, এলাকার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো ব্যবসায়ী সমাজ। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, দেউলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম এবং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পিরোজপুর জেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাইম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি শেখ আবু হানিফ এবং দেউলবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামাল।

বৈঠাকাঠা বাজারের স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভায় বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

নাজিরপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মাসুদ সাঈদীর মতবিনিময়

প্রকাশিত: ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬