মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৩:২৬
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

টানা ৫ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
টানা ৫ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর-এ অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহীসহ পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর ও পূর্বাঞ্চলে বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। তবে চলমান তাপদাহের মধ্যে এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি আনতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

টানা ৫ দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

বিস্তারিত কমেন্টে