শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৪৭:৫৬

দেশব্যাপী ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ, শুরুতে ৫ জেলায় পাইলট প্রকল্প

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
দেশব্যাপী ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ, শুরুতে ৫ জেলায় পাইলট প্রকল্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ই-হেলথ কার্ডের মাধ্যমে জনগণকে আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে, যা একটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

পাইলট পর্যায়ে প্রথমে পাঁচটি জেলায় এই কার্যক্রম শুরু করা হবে। জেলাগুলো হলো খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী।

এদিকে সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে প্রশ্নের জবাবে জানানো হয়, শিক্ষকদের দক্ষতা ও শিক্ষাদানের মান উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ বলেও উল্লেখ করা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দেশব্যাপী ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ, শুরুতে ৫ জেলায় পাইলট প্রকল্প

বিস্তারিত কমেন্টে