বাংলাদেশ ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার Logo ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু Logo ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ বিকাশ ঘোষ নামের ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ওয়ার্ল্ড ভিশন রিয়্যাক্টস ইন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে হাঁস বিতরণ

মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ণিল পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি জমকালো বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক—শাড়ি ও পাঞ্জাবি পরে রঙিন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মোরেলগঞ্জ উপজেলা।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

মোরেলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

প্রকাশিত: ১১:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬