বাংলাদেশ ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে! Logo রোড শো বিতর্কে থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা Logo কার সঙ্গে প্রেম করছেন সিডনি সুইনি? সম্পর্ক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী Logo শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন Logo সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া Logo টানা ৩০ দিন ডাবের পানি পান করলে শরীরে যেসব পরিবর্তন দেখা দিতে পারে Logo স্মার্টফোনে থাকতে পারে ঝুঁকিপূর্ণ ৫ ধরনের অ্যাপ, এখনই ডিলিট করার পরামর্শ Logo ইউটিউবে এবার শর্টস ফিচার পুরোপুরি বন্ধ করার সুযোগ Logo ‘টপ গান’-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন টম ক্রুজ Logo ৮টি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৬ হাজার, হলফনামায় চমক টলিউড নায়িকা সায়ন্তিকার

ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা

সংগৃহীত ছবি

কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে দেশেও। পেট্রল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, ভিড় ও কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা।

যারা জ্বালানিচালিত যানবাহন ব্যবহার করেন, তাদের বাধ্য হয়েই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।

এই পরিস্থিতি শুধু একটি দৈনন্দিন ভোগান্তি নয়, বরং একটু চিন্তা করলে বোঝা যায় এটি আমাদের নৈতিকতা ও ঈমানেরও একটি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কিছু দিক নিচে তুলে ধরা হলো—

অনৈতিক মজুদ থেকে বিরত থাকা
জ্বালানি সংকট বা পণ্য ঘাটতির সময়ে অনৈতিক মজুদদারি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। গণমাধ্যমে প্রায়ই এমন অবৈধ মজুদদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা ইসলামী দৃষ্টিতেও নিষিদ্ধ।

একটি হাদিসে মহানবী (সা.) বলেছেন, গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। (মুসলিম)

গুজব না ছড়ানো
অনেক সময় পেট্রল পাম্পে বিশৃঙ্খলার পেছনে গুজবও ভূমিকা রাখে। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। হাদিসে এসেছে, যাচাই ছাড়া সব শোনা কথা বলা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। (আবু দাউদ)

লাইনে দাঁড়ানোর শৃঙ্খলা রক্ষা করা
সেবা গ্রহণে লাইনের নিয়ম মানা একটি নৈতিক দায়িত্ব। আগে আসা ব্যক্তির অধিকার নষ্ট না করা ইসলামী আদবের অংশ। অন্যের হক নষ্ট করা বড় গুনাহের কাজ হিসেবে বিবেচিত।

ধৈর্য ধারণ করা
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা কষ্টকর হলেও ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। কোরআনে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

কাউকে কষ্ট না দেওয়া
ধাক্কাধাক্কি, ঝগড়া বা অশালীন আচরণ থেকে বিরত থাকা জরুরি। হাদিসে বলা হয়েছে, প্রকৃত মুসলিম সেই, যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ থাকে।

রাস্তার হক আদায় করা
রাস্তার শৃঙ্খলা রক্ষা, দৃষ্টি অবনত রাখা, কাউকে কষ্ট না দেওয়া এবং ভালো কাজের আহ্বান—এসবই ইসলামী আদবের অংশ।

দুর্বলদের প্রতি সহানুভূতি
জরুরি সেবা বা অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া মানবিক ও নৈতিক দায়িত্ব। প্রয়োজনে নিজের অধিকার ছাড় দেওয়াও উত্তম আচরণ।

জিকিরে সময় ব্যয় করা
দীর্ঘ অপেক্ষার সময়কে আল্লাহর স্মরণে ব্যয় করলে তা বরকতময় হয়ে ওঠে। হাদিসে বলা হয়েছে, সর্বদা জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে।

এই সংকটময় পরিস্থিতি শুধু ভোগান্তির সময় নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা হিসেবে গ্রহণ করাই একজন মুমিনের দায়িত্ব।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ঘিরে যাতায়াত খরচে ধাক্কা, ১৫০০ টাকার ট্রেন টিকিট ১৪ হাজারে!

ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা

প্রকাশিত: ০৫:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬