শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪১:৫১

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়: সৌদি আরব

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:০৭
শেয়ার: mail
হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়: সৌদি আরব

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের ক্ষেত্রে শুধু ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র মাধ্যম হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা পর্যটন ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ‘নুসুক’ নামের অ্যাপের মাধ্যমে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করে হজের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ সংক্রান্ত সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমের মাধ্যমেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: ভিসা হজ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয়: সৌদি আরব

বিস্তারিত কমেন্টে