বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০৬:০৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তীব্রভাবে বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম, হরমুজ নিয়ে উত্তেজনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
তীব্রভাবে বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম, হরমুজ নিয়ে উত্তেজনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও তীব্রভাবে বেড়েছে।

রোববার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে যায়। গত মঙ্গলবার ১১১ ডলারের ওপরে ওঠার পর এটিই প্রথমবার ১০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করবে। তবে পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, কেবল ইরানে যাওয়া-আসা করা জাহাজই আটকে দেওয়া হবে, অন্য ট্রাফিক চলাচল অব্যাহত থাকবে।

ঘোষণা অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এর আগে ইরান ওই জলপথে কার্যত নিয়ন্ত্রণ আরোপ করায় বাজারে অস্থিরতা তৈরি হয়।

গত মাসে ব্রেন্টের দাম ১১৯ ডলার ছাড়ালেও গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে, যখন দুই পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে বর্তমান পরিস্থিতিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে।

মেরিটাইম গোয়েন্দা প্রতিষ্ঠান  উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ চলাচল করলেও শনিবার সেই সংখ্যা নেমে আসে মাত্র ১৭টিতে।

এদিকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সোমবার এশিয়ার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ শতাংশের বেশি কমে যায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ফিউচারেও পতন দেখা গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তীব্রভাবে বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম, হরমুজ নিয়ে উত্তেজনা

বিস্তারিত কমেন্টে