মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৪৭:৪৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

তাপপ্রবাহে পুড়ছে ১৬ জেলা, বাড়তে পারে তাপপ্রবাহ—বৃষ্টির আভাসও দিল আবহাওয়া অফিস

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:১৩
শেয়ার: mail
তাপপ্রবাহে পুড়ছে ১৬ জেলা, বাড়তে পারে তাপপ্রবাহ—বৃষ্টির আভাসও দিল আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

চৈত্রের তীব্র দাবদাহে আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যেই দেশের ১৬ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর—আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও ছড়িয়ে পড়তে পারে।

তবে একই সঙ্গে কিছুটা স্বস্তির আভাসও রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদিও এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার হিসাবে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুধবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং শুক্রবার রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুই দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

রোববার যশোরে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, অন্য কোথাও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তাপপ্রবাহে পুড়ছে ১৬ জেলা, বাড়তে পারে তাপপ্রবাহ—বৃষ্টির আভাসও দিল আবহাওয়া অফিস

বিস্তারিত কমেন্টে