বাংলাদেশ ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান Logo বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা Logo ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক Logo চীনা স্যাটেলাইটে ইরানের লক্ষ্যভেদ ক্ষমতা বেড়েছে বলে দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ‘পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে’—তারেক রহমান Logo চিতলমারীতে ১৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দিতে মাঠে নামল স্বাস্থ্য বিভাগ Logo পোশাক খাতে পডকাস্ট সিরিজ চালু করল বিজিএমইএ Logo বাংলাদেশে ১ কোটি ৫৩ লাখ ভিডিও সরাল টিকটক, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে অপসারণ Logo সাংবাদিকের ডাকে ক্ষুব্ধ শ্রুতি হাসান, বললেন ‘আমি আপনার মা নাকি?’ Logo জুহি চাওলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সালমান খান, পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায়

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার থাকবে না: রেল প্রতিমন্ত্রী

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার বা ফেস্টুন টানানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার রয়েছে সরকারের।

হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার কাজ চলছে।

তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা ও আদর্শ ধারণের আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার থাকবে না: রেল প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬