শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৩:৫৫

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডে ১০ তলা একটি আবাসিক ভবন থেকে পড়ে হানজালা (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সামাদের ছেলে।

হাইকমিশনের কল্যাণ সহকারী জানান, হাসপাতালে গিয়ে তারা প্রথমে গুরুতর আহত অবস্থায় হানজালার খোঁজখবর নেন। তখন চিকিৎসকরা তার অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান। পরে রাত ২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় গণমাধ্যম ও প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মালের সবধেলি মাগু এলাকায় একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পার্শ্ববর্তী আরেকটি ভবনের টিনের চালের ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল বলে চিকিৎসকরা জানান।

নিহতের স্বজনরা জানান, হানজালা প্রায় ৭-৮ মাস আগে বৈধভাবে মালদ্বীপে যান এবং একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

তারা আরও জানান, ঘটনার দিন তিনি ছাদে গাছের পরিচর্যার সময় দড়ি বাঁধার চেষ্টা করছিলেন। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান।

পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিস্তারিত কমেন্টে