শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২৮:৫৯

যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি শেষ হবে না বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এ সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্স (আইওসি)-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক জটিল ও উত্তাল সময় পার করছে। জ্বালানি সংকট অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করছে, তাই সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

সম্মেলনে তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) সম্প্রসারণ এবং দেশকে একটি ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যে আরও সংযুক্ত হওয়া যায়।

তিনি বলেন, প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং এসএমই খাতে উদ্ভাবন বাড়ানো জরুরি।

এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট কাটবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে