শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৫৩:১৯

ঢাকায় বাড়ছে গরমের চাপ: আজ আরও অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
ঢাকায় বাড়ছে গরমের চাপ: আজ আরও অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা শহরে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরম ও ভ্যাপসা আবহাওয়ার অনুভূতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

এ সময়ে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা গরমের অনুভূতিকে আরও অস্বস্তিকর করে তুলতে পারে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়লে আজ তা ৩৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ঢাকায় বাড়ছে গরমের চাপ: আজ আরও অস্বস্তিকর আবহাওয়ার ইঙ্গিত

বিস্তারিত কমেন্টে