মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৬:২৪
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:০২
শেয়ার: mail
কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত প্রত্ননিদর্শনীতে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন সময়ের দুর্লভ ঐতিহাসিক পদক, স্মারক, টোকেন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ১৪ জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে সংগৃহীত এসব নিদর্শনে উঠে এসেছে দেশের সামরিক ইতিহাস, রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক ব্যবস্থা ও ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতি।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীনসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর বিভিন্ন পদক, স্টার মেডেল, জাতীয় সংসদ নির্বাচন পদক, সামরিক ব্যাজ, ব্যাংক টোকেন, মেটাল ডকুমেন্ট ও বেল্ট বাকল। এ ছাড়া রয়েছে সিলেটের চা-বাগানে ব্যবহৃত টোকেন, ব্রিটিশ আমলে ঢাকার জমিদারদের ব্যবহৃত বেল্ট বাকল এবং বিভিন্ন ধরনের সিলমোহর।

পাশাপাশি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলের ঐতিহাসিক পদক, জাতিসংঘ মিশনের পদক এবং বিভিন্ন সামরিক স্মারকও প্রদর্শিত হচ্ছে। এসব নিদর্শনের মাধ্যমে বিভিন্ন সময়ের সামরিক ইতিহাস, রাজনৈতিক পরিবর্তন, জমিদারি ব্যবস্থা ও ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতি তুলে ধরা হয়েছে।

প্রদর্শনী ঘুরে দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে এসব ঐতিহাসিক নিদর্শন নিয়ে আগ্রহ দেখা গেছে। শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তিগত সংগ্রহ থেকে সংগৃহীত এসব দুর্লভ সামগ্রী ঘুরে দেখছেন এবং সেগুলোর ইতিহাস সম্পর্কে জানছেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। কুমিল্লার শালবনের সমৃদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে কেন্দ্র করেই এ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগের মূল কাজ হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধান, আবিষ্কার, গবেষণা ও সংরক্ষণ করা। এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আশা করছি, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রতিষ্ঠা হবে।”

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগ শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখতে চায়। আজকের মেডেল প্রদর্শনীর প্রতিটি পদকের পেছনে রয়েছে ত্যাগ, সংগ্রাম ও বীরত্বের গল্প। খেলাধুলা ও শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের মূলধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

বিস্তারিত কমেন্টে