সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৯:৪৭
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সবচেয়ে বড় আয়োজন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ শুরু হচ্ছে রোববার (২২ নভেম্বর)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশের উদ্যোক্তা নারী।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির প্রাণ। কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া এবং দেশীয় পণ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে এ খাতের উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া দেশে মোট ১ কোটি ১৭ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৯৯ শতাংশ।

তিনি বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এর ফলে নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী ও মানসম্মত পণ্য প্রদর্শন করবেন। মেলায় পাটজাত পণ্য, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়াজাত পণ্য, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেবাসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য স্থান পাবে।

মেলাটি শুধু পণ্য প্রদর্শন ও কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে মেলায় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যাংকঋণ এবং বাজার সম্প্রসারণ বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে সবাইকে মেলা পরিদর্শনের আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে দেশীয় পণ্য কেনার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রোববার শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

বিস্তারিত কমেন্টে