মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:০৯:৪২
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক

রাঙামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী
রাঙামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাইপাড়া বেনুবন সার্বজনীন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিহারটি পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেলে তিনি বিহারটি পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে মেজর মো. জুলফিকার রহমান বলেন, রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কল্যাণ, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। বেনুবন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারের কঠিন চীবর দানোত্তম ও সুবর্ণজয়ন্তী উৎসবে প্রায় ২ হাজার থেকে ৩ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাগম ঘটে। উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি পাইচিংমং, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং বেতবুনিয়া-কাউখালী উপজেলা পিএসটিএসের পুলিশ পরিদর্শক অসীম কুমার বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাঙামাটি সদর জোন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শনে রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক

বিস্তারিত কমেন্টে