মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৯:৩৫
শিরোনাম
● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, বড় নিয়োগের প্রস্তুতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৫৬
শেয়ার: mail
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, বড় নিয়োগের প্রস্তুতি

সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে পাঁচ লাখের বেশি পদ শূন্য রয়েছে। অনুমোদিত পদের এক-চতুর্থাংশের বেশি খালি থাকায় বিভিন্ন সরকারি দপ্তরে জনবলসংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শূন্য পদ পূরণে বড় ধরনের নিয়োগ পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী বছর বিপুলসংখ্যক জনবল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ছয় মাসমেয়াদি কর্মপরিকল্পনার কাজ শেষ হয়েছে। বিভিন্ন দপ্তর তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আগামী বছর সরকারি চাকরির বিভিন্ন পদে বড় নিয়োগপ্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম শ্রেণির ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্য পদের তথ্য হালনাগাদ, নিয়োগের প্রয়োজন নিরূপণ, নিয়োগবিধি অনুযায়ী প্রস্তাব তৈরি এবং দ্রুত নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। ১৮০ দিনের কর্মসূচি শেষ হওয়ায় নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে আবারও তাগিদ দেওয়া হয়েছে। ছয় মাসের পরিকল্পনার পর সামনে এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনাও রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তিনি জানান, ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। শূন্য পদে নিয়োগের সর্বশেষ অবস্থা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ছিল ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশই শূন্য ছিল। সংখ্যার হিসাবে শূন্য পদের পরিমাণ ৫ লাখ ২১ হাজার ৯২২টি। যদিও চলতি বছর বেশ কিছু নিয়োগ হয়েছে। ফলে শূন্য পদের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে।

সবচেয়ে বেশি শূন্য তৃতীয় শ্রেণির পদ

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে সবচেয়ে বেশি শূন্য ছিল তৃতীয় শ্রেণির পদ। এ শ্রেণিতে ১ লাখ ৭৯ হাজার ৫৪২টি পদ খালি ছিল। দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার ২৪৬টি এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ৩৫ হাজার ৩৩৮টি পদ শূন্য ছিল। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৭৩ হাজার ৩৮০টি এবং অন্যান্য শ্রেণিতে ৪ হাজার ৪১৬টি পদ খালি ছিল।

শ্রেণিভিত্তিক হিসাবে মোট শূন্য পদের বড় অংশই তৃতীয় ও চতুর্থ শ্রেণির। ফলে সরকারি দপ্তরগুলোতে সহায়ক ও মাঠপর্যায়ের জনবলসংকটও প্রকট হয়ে উঠেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সব দপ্তরকে নিয়োগ কার্যক্রম শুরু করতে আমরা চিঠি দিয়েছি। আর আমাদের মন্ত্রণালয়ে ছয় মাসের যে পরিকল্পনা ছিল, তা আমরা ৮৬ শতাংশ অর্জন করতে পেরেছি। এখন যেহেতু ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা রয়েছে, সবাই যার যার লক্ষ্য অনুযায়ী কাজ করছে। সরকারি তৃতীয় শ্রেণির চাকরিতেই পদ সবচেয়ে বেশি, স্বাভাবিকভাবেই সেখানে বেশি পদ শূন্য রয়েছে।’

বিসিএস নিয়োগে দীর্ঘসূত্রতা

সরকারি কর্মকর্তা নিয়োগের অন্যতম প্রধান মাধ্যম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেক পদ বছরের পর বছর শূন্য থাকছে। সর্বশেষ তথ্যানুযায়ী, ক্যাডার পদেও প্রায় ছয় হাজার পদ শূন্য রয়েছে। যদিও বেশ কয়েকটি বিসিএসের নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে। সেগুলোর নিয়োগ সম্পন্ন হলে শূন্য পদের সংখ্যা কমে আসবে।

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১০ মাস পর গত ১৪ অক্টোবর এক হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অথচ পিএসসি এক হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। অর্থাৎ সুপারিশের তুলনায় ১০৫ জন কম নিয়োগ পেয়েছেন।

৪৬তম বিসিএসে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তবে এখনো তাঁদের গেজেট প্রকাশ হয়নি। অন্যদিকে ৪৭তম বিসিএসে পদ ছিল ৩ হাজার ৪৮৭টি। তবে সুপারিশ করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে।

এদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০টি পদে নিয়োগের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৭৫৫টি।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। ফলে ওই নিয়োগপ্রক্রিয়ায় ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থেকে যায়।

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় আট মাস পরও বিপুলসংখ্যক পদ খালি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট রয়ে গেছে। বর্তমানে আরও কিছু শিক্ষকের পদ শূন্য হওয়ায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৬০ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় ৪৩ হাজার পদ শূন্য রয়েছে। দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষকের পদ খালি। সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে তিন হাজারের বেশি।

গত সেপ্টেম্বর পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৬ হাজার ৬০১টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ১৩ হাজার ১৯২ জন। সে হিসাবে শূন্য ছিল ৩ হাজার ৪০৯টি পদ। জাতীয়করণ করা সরকারি কলেজগুলোতেও প্রায় পৌনে চার হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে।

নিয়োগে বড় চ্যালেঞ্জ সময় ও স্বচ্ছতা

বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। অনেক প্রতিষ্ঠানে নিয়োগবিধি হালনাগাদ নেই। কোথাও পদোন্নতিসংক্রান্ত জটিলতা, কোথাও আদালতে মামলা, আবার কোথাও নিয়োগের অনুমোদন ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়োগ আটকে আছে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন যাচাই, পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ, পুলিশি যাচাই ও নিয়োগপত্র দেওয়ার মতো ধাপগুলোতেও দীর্ঘ সময় লাগে। ফলে দ্রুত নিয়োগ সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ।

সরকারি চাকরিতে পাঁচ লাখের বেশি পদ শূন্য থাকার বিপরীতে বিপুলসংখ্যক তরুণ চাকরির অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তাই নতুন নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন অনেক চাকরিপ্রার্থী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার। এ শ্রেণির বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ, যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ।

অন্যদিকে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ বেকারের সংখ্যা প্রায় ২০ লাখ ৩২ হাজার। জরিপ অনুযায়ী, প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছেন। ফলে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

লেখাপড়া শেষ করে চাকরির আবেদনকারী তরুণ আবিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা করছি। যদিও এরই মধ্যে ছয়-সাতটা আবেদন করেছি। তবে আরও বেশি নিয়োগ বিজ্ঞপ্তি চাই, যাতে পছন্দমতো চাকরি খুঁজে পেতে পারি। আমাদের অনুরোধ থাকবে, নিয়োগে যেন আগের মতো তদবির, বাণিজ্য বা আত্মীয়করণ না হয়। আমরা মেধার মাধ্যমে চাকরি পেতে চাই।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, বড় নিয়োগের প্রস্তুতি

বিস্তারিত কমেন্টে