বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৯:৪৬
শিরোনাম
● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত মিজানুর রহমান নিক্সন ● বাগেরহাটে সরকারি কর্মকর্তার বাসায় চুরি, নগদ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার লুট ● বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন রাসায়নিক পণ্যবোঝাই ট্রাক জব্দ ● পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা ● কুবিতে চার দিনব্যাপী ‘ইংলিশ উইক’ অনুষ্ঠিত ● ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ● বাকেরগঞ্জে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা ● পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ● বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণ উন্মোচন ● ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৬ বছর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে মুলাডুলি রেলওয়ে স্টেশনটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, স্টেশনের অদূরে একটি সিগন্যাল গ্যান্ট্রির কাছে যুবকের মরদেহ পড়ে ছিল। সিগন্যাল গ্যান্ট্রিতেও রক্তের দাগ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করার সময় সিগন্যাল গ্যান্ট্রির সঙ্গে ধাক্কা লেগে ওই যুবক ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে