বাংলাদেশ ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজপথে নামার ঘোষণা দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ৯ এপ্রিল—ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে শাহবাজ শরিফ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি শহরে ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর ফলে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের প্রতি সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে আইনি লড়াইয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্ট ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাঁর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের বেঞ্চ মামলাটির দ্রুত নিষ্পত্তির ইঙ্গিতও দিয়েছে।

রাজপথে কড়াকড়ি আর আদালতে আইনি তৎপরতা—সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে এখন উত্তেজনা ও স্নায়ুচাপ চরমে পৌঁছেছে।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬