মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৯:৩০
শিরোনাম
● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ

জ্বালানি সংকট, গ্যাসের নিম্নচাপ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ বাতিলের ঘটনা বাড়ছে। ফলে দেশের অন্যতম বৃহৎ রপ্তানি খাতটি বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে।

এ পরিস্থিতি মোকাবিলা এবং পোশাক শিল্পের সংকট নিরসনে জাতীয় সংসদে বিস্তারিত সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। এ বিষয়ে সংসদের চতুর্থ অধিবেশনে আলোচনার সিদ্ধান্ত চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান নোটিশটি জমা দেন।

নোটিশে বলা হয়, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। এ শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য মানুষের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। তাই পোশাক শিল্পের স্থিতিশীলতা দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বৈশ্বিক বিঘ্ন এবং ডিজেলের সংকটে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, এতে উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নোটিশে পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় কারখানা বন্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।

এ ধরনের পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবিকে কাজে লাগিয়ে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে নোটিশে সতর্ক করা হয়।

এ অবস্থায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি প্রতিরোধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে দেওয়া অতিরিক্ত তিন বছরের সময়সীমা যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন রপ্তানি বাজার সৃষ্টি, প্রযুক্তির উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

নোটিশে বলা হয়, পোশাক শিল্পের সংকট মোকাবিলা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী তিন বছরের জন্য একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রয়োজন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ শিল্পকে রক্ষায় জাতীয় সংসদে দ্রুত বিস্তারিত সাধারণ আলোচনার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ

বিস্তারিত কমেন্টে