রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৮:১৬
শিরোনাম
● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১

পাবিপ্রবিতে সলভার গ্রীনের নতুন কমিটি, নেতৃত্বে অপূর্ব, রাশেদুল ও আয়েশা

মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
পাবিপ্রবিতে সলভার গ্রীনের নতুন কমিটি, নেতৃত্বে অপূর্ব, রাশেদুল ও আয়েশা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক সংগঠন সলভার গ্রীনের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অপূর্ব শর্মা। সাধারণ সম্পাদক (টেকনোলজি ও ইনোভেশন) হিসেবে মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল হাসান এবং সাধারণ সম্পাদক (প্রফেশনাল ডেভেলপমেন্ট) হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আয়েশা রহমান। একই সঙ্গে সংগঠনটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনটির উপদেষ্টারা হলেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ড. মো. ফিরোজ আলী এবং মো. আতাউজ্জামান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সেফাত সাদিয়া সুচি, সাংগঠনিক সম্পাদক সিরাজাম মুনিরা ঐশী, কোষাধ্যক্ষ শম্পা আক্তার মেঘলা এবং যুগ্ম কোষাধ্যক্ষ মো. মাকসুদুল ইসলাম রিয়াদ।

দপ্তর সম্পাদক হয়েছেন মাশরাফি জামান তাহিয়ান এবং যুগ্ম দপ্তর সম্পাদক রাইয়ান তাসনিম নাফি। মানবসম্পদ ও সদস্যপদ সম্পাদক হয়েছেন মো. মনির আলী, যুগ্ম সম্পাদক আশরাফুন্নাহার আশা এবং সহকারী সম্পাদক মোসা. সায়েদা জাহান।

ডিজাইন ও মিডিয়া সম্পাদক হয়েছেন আবু নাঈম। সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা ফাহমিদা ও মো. আশরাফ জানিন খান। সেশন, কোর্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন শিখা রানী শীল এবং সহকারী সম্পাদক শাহরিয়ার লিওন।

গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হয়েছেন অপূর্ব সাহা এবং যুগ্ম সম্পাদক মো. শায়েফ আল সাদিদ। পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মারিয়া ইসলাম তাজিন, যুগ্ম সম্পাদক রাহুল রঞ্জন কুমার এবং সহকারী সম্পাদক জুহায়ের উল ইসলাম।

শিক্ষা ও বহিঃসংযোগ সম্পাদক হয়েছেন মো. গোলাম নাসরুল্লাহ আল মানাজির এবং যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম। আইটি ও ওয়েব ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন মুহাম্মদ আজিজ এবং যুগ্ম সম্পাদক মো. হাসিবুল ইসলাম।

এদিকে, ২০২৬-২০২৭ কার্যবর্ষের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটিতে সভাপতি হয়েছেন নাজমুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসান আল হোসাইন শুভ্র। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল-মুত্তাকীন সুভ ও মোসা. রোকসানা আক্তার বৈশাখী। এ কমিটিতে আরও ৩১ জনকে অ্যালামনাই সদস্য হিসেবে রাখা হয়েছে।

সভাপতি অপূর্ব শর্মা বলেন, আমরা শুধু একটি ক্লাব গড়তে চাই না, আমরা গড়ে তুলতে চাই দক্ষ, আত্মবিশ্বাসী, গবেষণামুখী ও নেতৃত্বদানে সক্ষম এক প্রজন্ম, যারা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য, প্রত্যেক শিক্ষার্থীর সম্ভাবনাকে দক্ষতায় এবং দক্ষতাকে বাস্তব সাফল্যে রূপান্তর করা।

সাধারণ সম্পাদক আয়েশা রহমান বলেন, আমার কাছে একটি ক্লাব শুধু কিছু কার্যক্রম বা আয়োজনের জায়গা নয়, বরং এটি শেখা, একসঙ্গে বেড়ে ওঠা এবং নিজেদের সক্ষমতা প্রকাশের একটি পরিবার। আমি চাই, প্রতিটি সদস্য যেন এখানে নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়, নতুন কিছু শিখতে পারে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে। আমরা একে অপরের পাশে থেকে এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে কাজের মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে, সহযোগিতার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হবে এবং ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হবে।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে সলভার গ্রীনের নতুন কমিটি, নেতৃত্বে অপূর্ব, রাশেদুল ও আয়েশা

বিস্তারিত কমেন্টে