শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩৪:৫৬
শিরোনাম
● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল

বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের প্রথম পর্বে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত ট্রেজারার কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.) এবং ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যানারোমা ভবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের বাংলা বিষয়ের প্রভাষক আরিফা সুলতানার সঞ্চালনায় সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আইসিই বিভাগের ছাত্রী ইলমা জাহান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিনুল হাসান নিহাল।

এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক পলাশ হোসেন ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বরকত উল্লাহ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাদ জোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিস্তারিত কমেন্টে