সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৯:২৯
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩৭
শেয়ার: mail
নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভাসাইনগর এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম এবং মো. নজরুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের প্রস্তুতিকালে বালুভর্তি দুটি ট্রাক্টরসহ ওই দুই যুবককে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় রেজাউল করিমকে ৫০ হাজার টাকা এবং হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনায় বোদা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে