সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৯:৪২
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে একটি মামলাকে বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে ১১টি পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ভুক্তভোগীদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাহিদা আলম অভিযোগ করেন, যথাযথ তদন্ত ছাড়াই দায়ের করা মামলায় ১১টি পরিবারের সদস্যদের আসামি করে হয়রানি করা হচ্ছে। মামলার ৬, ১০ ও ১১ নম্বর আসামি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ ছাড়া ৭ নম্বর আসামি বর্তমানে ওমানে প্রবাসে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

নাহিদা আলমের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের মামলায় জড়ানো হয়েছে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মামলার বাদীপক্ষের ছেলে আলামিনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির বিরোধ রয়েছে। কয়েক দিন আগে নওগাঁয় সোহাগ নামের ২ নম্বর আসামিকে অপহরণের অভিযোগও আলামিনের বিরুদ্ধে ওঠে। ওই ঘটনা থেকে রক্ষা পেতেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এ ছাড়া মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ রাজু আহমেদ একসময় আলামিনের গাড়ির ম্যানেজার হিসেবে কাজ করতেন। ওই সময় রাজুর কাছ থেকে আলামিন দুই লাখ টাকা ধার নেন। পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে রাজুসহ অন্যদের মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদা আলম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল। তাই মামলার প্রতিটি অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তাঁরা। পাশাপাশি নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, থানায় মামলা হয়েছে। তদন্তে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে