শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩১:০৮
শিরোনাম
● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী

শ্রমিকদের দাবি পূরণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রীর বাসভবনে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ডের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকনেতাদের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোববার সকাল থেকে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে। শ্রমিকদের দাবি পূরণে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অবশ্যই সরকারের কিছু করণীয় আছে। শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি একটি করে দাবি পূরণ করা হবে। শ্রমিকদের যেমন রক্ষা করতে হবে, তেমনি শিল্প-কারখানাও রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া আদায় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের মজুরি দিতে সরকার সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, তিনি আশা করছেন, আগামী দু-একদিনের মধ্যে, রোববার থেকে শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বোর্ড মঞ্জুর হবে, ইনশাআল্লাহ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী

বিস্তারিত কমেন্টে