শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৩:২১
শিরোনাম
● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন? ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা ● কারিগরি বোর্ডে পাস ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ ৮৮৬ জন ● এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি ● নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ● আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ ● ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস ● যশোর কারাগার থেকে মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের, মরদেহ মর্গে আর কত দিন?

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৬
শেয়ার: mail
যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সর্বসাধারণকে সতর্ক করেছে যশোর জেলা পুলিশ।

জেলা পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা, চাঁদা বা অন্য কোনো আর্থিক সুবিধা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ দেওয়া যাবে না। একই সঙ্গে প্রতারকের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের ফোনকল পেলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮০-এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ করেছে পুলিশ।

পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং সতর্কতামূলক বার্তাটি আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

বিস্তারিত কমেন্টে