বাংলাদেশ ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে হস্তান্তর

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশ গত এক মাসে হারিয়ে যাওয়া ৮৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করে।

অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় উদ্ধার করা মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হন এবং জেলা পুলিশের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ৮৫টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে হস্তান্তর

প্রকাশিত: ০৮:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬