শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৯:৫৯
শিরোনাম
● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন ● লংমার্চের নামে গাড়ি মার্চ চলছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী ● পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর ● ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের ● শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী ● তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় গ্রেপ্তার বন্ধু দীপ ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে

তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৩৯
শেয়ার: mail
তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল আইনশৃঙ্খলা বাহিনী

 

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে জানান, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা নিয়ে গেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

নিখোঁজ হওয়ার আগে একসঙ্গে ছিলেন তাহসিফ ও দীপ

তাহসিফ সৌরি নিখোঁজ হওয়ার আগের সময়ের সিসিটিভি ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।

ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তাঁরা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়ে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। পরে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা থাকায় তাঁরা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল মেরামতের পর দুজন বাসায় ফিরে খাবার খান। এরপর দীপ চলে যান বলে দাবি করেন তিনি।

তবে তাহসিফের নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় দীপের ভূমিকা কী, তা এখনো তদন্তাধীন।

তুরাগ নদে মিলেছিল তাহসিফের মরদেহ

এর আগে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।

হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়।

পরদিন বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে হত্যার আশঙ্কা জানিয়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল আইনশৃঙ্খলা বাহিনী

বিস্তারিত কমেন্টে