বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:১৫
শিরোনাম
● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর ● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৪
শেয়ার: mail
মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ ধরতে নামছেন পটুয়াখালীর জেলেরা। এ উপলক্ষে জেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার ও জাল প্রস্তুতসহ শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও ইলিশ আহরণের আশায় বুক বাঁধছেন উপকূলের জেলেরা। ইতোমধ্যে অনেকে ট্রলার মেরামত, জাল সেলাই এবং মাছ ধরার প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ শেষ করেছেন। কাঙ্ক্ষিত ইলিশের সন্ধানে গভীর সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১৬৭টি মামলা দায়ের, ৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মধ্যরাতে ইলিশ শিকারে সাগরে নামছেন জেলেরা

বিস্তারিত কমেন্টে