বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:১১
শিরোনাম
● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৮
শেয়ার: mail
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, বন্দুকের বিভিন্ন অংশ এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারি ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল ওই কাচারি ঘরে অভিযান চালায়। এ সময় অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত সাইফুল ইসলামকে আটক করা হয়।

পরে তাঁর কাচারি ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি ছোট-বড় অংশ উদ্ধার করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন ও তিনটি রেত উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে