বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৬:২০
শিরোনাম
● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর ● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে দুই লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। তখন প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করে বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

বিস্তারিত কমেন্টে