বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:০০
শিরোনাম
● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্পেনের মালাগা শহরের সঙ্গে কৃষি, তথ্যপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

বুধবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেনের মালাগা সিটি মেয়রের কার্যালয়ে শহরটির মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা সম্পর্কে মালাগার মেয়রকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আলোচনায় কৃষি, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাতগুলো উঠে আসে।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা দেওয়ার বিষয়টির প্রশংসা করেন মালাগার মেয়র। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার পৌর কর্তৃপক্ষের মধ্যে ভবিষ্যতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে