বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৬:৫৯
শিরোনাম
● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪২
শেয়ার: mail
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবাপ্রত্যাশীরা তাৎক্ষণিক সেবা পেয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।

তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নগরবাসী উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

বিস্তারিত কমেন্টে