বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৩:৩১
শিরোনাম
● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি

প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। নির্বাচনী হাওয়া ও প্রতীক সমর্থন নিয়ে পরিবারের ভেতরেই সংঘাতের ঘটনা ঘটেছে।

ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনকে কেন্দ্র করে আপন ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আলী আক্তার গুরুতর জখম হয়েছেন।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে রুহিয়া থানার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের উত্তরবঠিনা এলাকায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও উত্তাপ চলছে। এর মধ্যেই পরিবারের ভেতরে রাজনৈতিক মতবিরোধ দেখা দেয়। বিএনপি-সমর্থিত ধানের শীষ প্রতীকের সমর্থক বড় ভাই আলী আক্তার এবং জামায়াতে ইসলামী-সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক আপন ছোট ভাই আজহারুল ইসলাম (৩৫) ও আপন ভাগনে মাসুদ রানার (২৭) মধ্যে প্রতীক ও প্রার্থীর জয়-পরাজয় নিয়ে তর্ক হয়।

তর্কের একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ছোট ভাই আজহারুল ইসলাম ও ভাগনে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলী আক্তারের ওপর চড়াও হন এবং তাঁকে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।

পরিবারের ভেতরে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই উপনির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি কঠোর অবস্থানে থাকলেও পারিবারিক এই রেষারেষির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রতীক নিয়ে তুলকালাম: ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আহত

বিস্তারিত কমেন্টে