বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৭:১৯
শিরোনাম
● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● মাত্র ৩ বছর বয়সে কোরআনের ৩০ পারা মুখস্থ করল ফারিহ ● ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়াল নির্বাচন কমিশন ● বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি ● বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ● সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর ব্ল্যাক ডে পালন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর ব্ল্যাক ডে পালন

আজ ২৭ অক্টোবর কাশ্মীর ব্ল্যাক ডে। এ উপলক্ষে বাণী দিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে দিনটি স্মরণ করা হয়েছে।

পাকিস্তান হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতির বিবৃতি পড়ে শোনান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। প্রধানমন্ত্রীর বিবৃতি পড়ে শোনান উপ-হাইকমিশনার এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বিবৃতি পড়ে শোনান পলিটিক্যাল কাউন্সিলর কামরান দঙ্গল। বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।

অনুষ্ঠানে ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত সংঘটিত নিপীড়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। কাশ্মীরিদের মুক্তি, সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিমের ঐক্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের জনগণ কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।’

জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোকে জাতিসংঘ সনদে প্রাপ্য নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাশ্মীরের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্যাতিত কাশ্মীরের জনগণের পক্ষে অব্যাহতভাবে সোচ্চার থাকায় পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নাগরিক পরিষদের আহ্বায়ক।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে কাশ্মীর ব্ল্যাক ডে পালন

বিস্তারিত কমেন্টে