সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় গিয়ার পরিবর্তনসংক্রান্ত ত্রুটির কারণে ৯৪টি হোন্ডা সিএমএক্স৫০০ মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ ত্রুটির ফলে চলন্ত অবস্থায় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারাতে পারেন।
২০২৩ থেকে ২০২৫ সালের মডেলের মোটরসাইকেলগুলো এ প্রত্যাহারের আওতায় রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মোটরসাইকেলের গিয়ার-শিফট লিভারের মাউন্টিং বোল্ট খুলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারেন।
মোটরসাইকেল মালিকদের নিজেদের গাড়ির ভিআইএন (ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর) প্রত্যাহারের তালিকায় রয়েছে কি না, তা নির্দিষ্ট ওয়েবসাইটে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যাহারের আওতায় থাকা মোটরসাইকেলের মালিকদের প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করতে স্থানীয় একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলেছে মন্ত্রণালয়। মেরামত সম্পূর্ণ বিনা মূল্যে করা হবে।
সূত্র: সৌদি গেজেট
kalprakash.com/IM